শুরুতে ইতিবাচক প্রবণতা ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে
সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। আধা ঘণ্টায় সূচক ৩৯ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৩৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১৪টির দাম বেড়েছে, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৭৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, স্কয়ার ফার্মা, হেইডেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক, ওরিয়ন ফার্মা, হা ওয়েল টেক্সটাইল, বিএসআরএম স্টিল, এস আলম কোল্ড রোল্ড স্টিল, অ্যাপোলো ইস্পাত, গ্রামীণফোন প্রভৃতি।