শুরুতে ইতিবাচক প্রবণতা ঢাকা স্টক এক্সচেঞ্জে
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬৩৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের বাড়তি প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৫টির দাম বেড়েছে, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৪৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হেইডেলবার্গ সিমেন্ট, লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, গ্রামীণফোন, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ফুটওয়্যার, মেঘনা পেট্রোলিয়াম, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল, বিএসসি প্রভৃতি।