শুরুতে ইতিবাচক প্রবণতায় সূচক
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। সূচকের ইতিবাচক এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২২৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১২টির দাম বেড়েছে, কমেছে ৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৫৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গোল্ডেন সন, হা ওয়েল টেক্সটাইল, ওরিয়ন ফার্মা, অ্যাপেক্স ফুটওয়্যার, মতিন স্পিনিং, জেএমআই সিরিঞ্জ, এমবি ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বিএসসিসিএল প্রভৃতি।