শুরুতে ইতিবাচক প্রবণতায় সূচক
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬১ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৫৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৬৯টির দাম বেড়েছে, কমেছে ৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৩৪ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে মেঘনা পেট্রোলিয়াম, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স, হেইডেলবার্গ সিমেন্ট, এবি ব্যাংক, গ্রামীণফোন, সাউথইস্ট ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, ইউসিবিএল প্রভৃতি।