শুরুতে ঊর্ধ্বমুখী বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বেলা ১১টায় আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে লেনদেনেও গতি লক্ষ করা যাচ্ছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৪ পয়েন্ট বেড়ে ৪৭৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টিরই দাম বেড়েছে। কমেছে ৪৮টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ২৩২ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, ইউসিবিএল, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তিতাস গ্যাস ও বিএসসিসিএল প্রভৃতি।