শুরুতে ঊর্ধ্বমুখী বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বেলা ১১টায় আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের উল্লম্ফন লক্ষ করা গেছে। একই সঙ্গে লেনদেনেও গতি দেখা যাচ্ছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৮৯ পয়েন্ট বেড়ে ৪৫৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ১৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৮৭টিরই দাম বেড়েছে। কমেছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১১৯ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, ইউনিক হোটেল, যমুনা অয়েল, বিইডিএল, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, ইউসিবিএল, আমরা টেকনোলজিস ও ডেল্টা স্পিনার্স প্রভৃতি।