শুরুতে ডিএসইতে সূচকের ওঠানামা
দিনের শুরুতে সূচকের ওঠানামার মধ্যে লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বাজার শুরুর আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। তবে সাধরণ মূল্যসূচক সামান্য বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৪৪১২ পয়েন্টে পৌঁছেছে। সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে ১৩ পয়েন্ট বেড়েছিল সূচক। এরপর সূচক নিম্নমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে। এ সময়ে ডিএসইতে মোট ১৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫৬টির দাম বেড়েছে, কমেছে ৭১টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৫১ কোটি টাকার লেনদেন হয়েছে।লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, ডেল্টা স্পিনার্স, ইউনিক হোটেল, তাল্লু স্পিনিং, বিএসসিসিএল, তিতাস গ্যাস, আমরা টেকনোলজিস, বেক্সিমকো, আরএন স্পিনিং প্রভৃতি।