শুরুতে বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার শুরুতে সূচকের কিছুটা বাড়তি প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৭৫৯ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক ১৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও এখনো বাড়তি প্রবণতায় রয়েছে সূচক।

এই সময়ে ডিএসইতে ২৫২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৪টির দাম বেড়েছে, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১৫৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিঙ্গার বিডি, অ্যাপেক্স ফুটওয়্যার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, বিএসসি, লাফার্জ সুরমা সিমেন্ট, জেনারেশন নেক্সট ফ্যাশন, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, বিএসসিসিএল প্রভৃতি।