শুরুতে বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শুরুতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বেলা ১১টায় আধা ঘণ্টা শেষে বাজারের ঊর্ধ্বমুখী এই অবস্থা অব্যাহত রয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২১ পয়েন্ট বেড়ে ৪৫০৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও এখনও ঊর্ধ্বমুখী রয়েছে সূচক। এই সময়ে ডিএসইতে মোট ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৪টির দাম বেড়েছে। কমেছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১১১ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, ইউনিক হোটেল, যমুনা অয়েল, আরএন স্পিনিং, তাল্লু স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, আমরা টেকনোলজিস, ডেল্টা স্পিনার্স ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।