শুরুতে বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শুরুতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বেলা ১১টায় আধা ঘণ্টা শেষে বাজারের ঊর্ধ্বমুখী এই অবস্থা অব্যাহত রয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৪ পয়েন্ট বেড়ে ৪৪৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩৮ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও এখনও ঊর্ধ্বমুখী রয়েছে সূচক। এই সময়ে ডিএসইতে মোট ১৮১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১২টির দাম বেড়েছে। কমেছে ৪৯টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৭৮ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, বিএসসিসিএল, তাল্লু স্পিনিং, এমআই সিমেন্ট, আমরা টেকনোলজিস আরএন স্পিনিং প্রভৃতি।