শুরুতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে
দিনের শুরুতেই নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলেছে ঢাকা শেয়ারবাজারে। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ২১ পয়েন্ট কমে ৪৫৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ১৭৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৬টির দাম বেড়েছে। কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, বিকন ফার্মা, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, গ্রামীণফোন, শাহজালাল ইসলামী ব্যাংক, পাইওনিয়ার ইনস্যুরেন্স ও এনবিএল প্রভৃতি।