শুরুতে সূচক ঊর্ধ্বমুখী
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বেলা ১১টায় আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৯৮ পয়েন্ট বেড়ে ৪৬৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। এক পর্যায়ে সূচক গতকালের চেয়ে ১২৫ পয়েন্ট বেড়েছিল। সূচকের ঊর্ধ্বমুখী এই প্রবণতা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৭টিরই দাম বেড়েছে। কমেছে আটটির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৮১ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, ইউসিবিএল, সিএমসি কামাল, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইউনিক হোটেল, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১ ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড প্রভৃতি।