শুরুতে সূচক কমেছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচক কমেছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৩৬২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ১৮৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৫টির দাম বেড়েছে। কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্কয়ার ফার্মা, বেক্সিমকো, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, দ্য পেনিনসুলা চিটাগং, ফার কেমিক্যাল, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, বিএসসি, বেক্সিমকো ফার্মা, ইউসিবি প্রভৃতি।