শুরুতে সূচক বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বেলা ১১টা ১০ মিনিটে ৪০ মিনিট শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টা ১০ মিনিটে লেনদেনের ৪০ মিনিট শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ২৬ পয়েন্ট বেড়ে ৪৫৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ৫৫ পয়েন্ট বেড়ে যায়। এর সূচক বাড়ার হার কিছুটা কমলেও এখনও ঊর্ধ্বমুখী রয়েছে সূচক।এই সময়ে ডিএসইতে মোট ২০৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২৯টির দাম বেড়েছে। কমেছে ৬০টির আর অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১০১ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, যমুনা অয়েল, বিএসসিসিএল, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, আমরা টেকনোলজিস, কেয়া কসমেটিকস, ইউসিবিএল, মেঘনা পেট্রোলিয়াম ও সিএমসি কামাল প্রভৃতি।