শুরুতে সূচক বাড়ছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। বেলা সোয়া ১১টায় ৪৫ মিনিট শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সোয়া ১১টায় লেনদেনের ৪৫ মিনিট শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩৭ পয়েন্ট বেড়ে ৪৬১৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক বেড়েছিল ৫১ পয়েন্ট। এরপর সূচক বাড়ার হার কিছুটা কমলেও এখনও বাড়তি প্রবণতা অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২২০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৫টিরই দাম বেড়েছে। কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৬২ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: যমুনা অয়েল, ইউনাইটেড এয়ার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিএসসিসিএল, ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, ইউসিবিএল, আরএন স্পিনিং, তিতাস গ্যাস ও সিএমসি কামাল প্রভৃতি।