শুরুতে সূচক বাড়ছে ডিএসইতে
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আজ বুধবার বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে।ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে। এই সময়ে ডিএসইতে মোট ১৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৭টির দাম বেড়েছে, কমেছে ২২টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ৫৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: ইউনাইটেড এয়ার, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, বেক্সিমকো, আরএন স্পিনিং, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, সিএমসি কামাল, ইউনিক হোটেল, উত্তরা ফাইন্যান্স ও সানলাইফ ইনস্যুরেন্স।