শুরুতে সূচক বাড়ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৬২৬ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের বাড়তি প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৮টির দাম বেড়েছে, কমেছে ৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১১৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ ফোন, স্কয়ার ফার্মা, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল, হেইডেলবার্গ সিমেন্ট, বিএসসি, মেঘনা পেট্রোলিয়াম, অ্যাপেক্স ফুটওয়্যার, মার্কেন্টাইল ব্যাংক, উসমানিয়া গ্লাস প্রভৃতি।