শুরুতে সূচক বেড়েছে ডিএসইতে
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৯০ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩০টির দাম বেড়েছে, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৫৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ফ্যামিলিটেক্স, বিএসআরএম স্টিল, অ্যাপোলো ইস্পাত, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, গ্রামীণফোন, বিএসসি, রূপালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি, হেইডেলবার্গ সিমেন্ট, সালভো কেমিক্যাল প্রভৃতি।