শুরুতে সূচকের উল্লম্ফন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে। আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকের বড় উল্লম্ফন দেখা গেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত কালের চেয়ে ৯৫ পয়েন্ট বেড়ে ৪৮৩১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়, যা এখনো অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ২১৪টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭১টির দাম বেড়েছে; কমেছে ৩৫টির আর অপরিবর্তিত রয়েছে আটটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে এই স্টক এক্সচেঞ্জে ১৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বিএসসিসিএল, ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, আরএন স্পিনিং, আমরা টেকনোলজিস, এক্সিম ব্যাংক, তিতাস গ্যাস, সিএমসি কামাল, এবি ব্যাংক, বিএসআরএম স্টিল প্রভৃতি।