শুরুতে সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সূচকের ওঠানামা লক্ষ করা যাচ্ছে। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। এর আগে একাধিক ওঠানামা করে সূচক।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক গতকালের চেয়ে ১০ পয়েন্ট কমে ৪৬৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক গতকালের চেয়ে ৮২ কমে যায়। তবে পরের ১০ মিনিটে সূচক ঊর্ধ্বমুখী হয়ে গতকালের অবস্থানের কাছাকাছি চলে আসে। এর পর আবারও সূচকের তীর নিম্নমুখী হয়ে বেলা ১১টায় ৭০ পয়েন্ট কমেছিল। আর ১১টা ২০ মিনিটে সূচক বেড়েছিল ৩৫ পয়েন্ট। এভাবেই ওঠানামা করছে সূচক।এই সময়ে ডিএসইতে মোট ২৫৮টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬১টিরই দাম কমেছে। বেড়েছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৩১৪কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, আরএন স্পিনিং, তিতাস গ্যাস, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, সায়হাম কটন, ওয়ান ব্যাংক, এনবিএল ও ইউনিক হোটেল প্রভৃতি।