শুরুতে সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার শুরুতে সূচকের ওঠানাসার মধ্যে লেনদেন চলছে। আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫ পয়েন্ট কমে ৪৬৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়েছিল। তবে ১৫ মিনিটে সূচক কমে যায় ২৫ পয়েন্ট। এভাবেই ওঠানামা করছে ডিএসইর সাধারণ মূল্যসূচক।এই সময়ে ডিএসইতে মোট ২১৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৩টির দাম বেড়েছে। কমেছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, কেয়া কসমেটিকস, আফতাব অটো, তিতাস গ্যাস, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, বিএসসিসিএল ও ডেল্টা স্পিনার্স প্রভৃতি।