শুরুতে সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার শুরুতে সূচকের ওঠানামার মধ্যে লেনদেন চলছে। ৩৫ মিনিট শেষে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টা পাঁচ মিনিটে লেনদেনের ৩৫ মিনিট শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩২ পয়েন্ট কমে ৪৫১১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের নিম্নমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ৫২ পয়েন্ট কমে যায়। এরপর সূচক ঊর্ধ্বমুখী হয়ে বেলা ১০টা ৫৫ মিনিটে ১৯ পয়েন্ট বেড়েছিল। এরপর আবার নিম্নমুখী হয় সূচক।এই সময়ে ডিএসইতে মোট ২২৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টিরই দাম কমেছে। বেড়েছে ৩৮টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৪৭ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, আমরা টেকনোলজিস কেয়া কসমেটিকস, বিএসসিসিএল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, অগ্নি সিস্টেমস, তিতাস গ্যাস, ইউসিবিএল ও ডেল্টা স্পিনার্স প্রভৃতি।