শুরুতে সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শুরুতে সূচকের ওঠানামা লক্ষ করা যাচ্ছে। বেলা ১১টায় আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক সামান্য কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সোয়া ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক দশমিক ১২ পয়েন্ট কমে ৪৫০২.৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে সূচক বেড়েছিল ৩৪ পয়েন্ট। এর পর সূচক নিম্নমুখী হয়, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১২১টিরই দাম কমেছে। বেড়েছে ৪৫টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৭৯ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, যমুনা অয়েল, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, তিতাস গ্যাস, ডেল্টা স্পিনিং ও ঢাকা ডাইং।