শুরুতে সূচকের ওঠানামা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার শুরুতে সূচকের ওঠানামার মধ্যে লেনদেন চলছে। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে। এর ফলে সূচক সামান্য বেড়েছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪ পয়েন্ট বেড়ে ৪৪৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক চার পয়েন্ট কমেছিল। আর ২০ মিনিট শেষে সূচক বেড়েছিল ১৯ পয়েন্ট। এরপর থেকে সূচক বাড়ার হার কিছুটা কমে যায়, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩১টিরই দাম বেড়েছে। কমেছে ৩২টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৪১ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ড, সায়হাম টেক্সটাইল, গ্রামীণ ফোন, যমুনা অয়েল, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, বেক্সিমকো, অগ্নি সিস্টেমস ও ইউসিবিএল প্রভৃতি।