শুরুতে সূচকের ওঠানামা
দিনের শুরুতে সূচকের ওঠানামার মধ্যে লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। আর আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম কমেছে। এর ফলে সূচক সামান্য কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ১.৫৫ পয়েন্ট কমে ৪৪৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে বেলা সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। ১৫ মিনিটে ২১ পয়েন্ট বেড়েছিল সূচক। এরপর সূচক নিম্নমুখী হয়, যা এখনও অব্যাহত রয়েছে। এই সময়ে ডিএসইতে মোট ১৭৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৬৯টির দাম বেড়েছে। কমেছে ৭৯টির আর অপরিবর্তিত রয়েছে ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৪২ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, তাল্লু স্পিনিং, আফতাব অটো, যমুনা অয়েল, আরএন স্পিনিং, নাভানা সিএনজি, জিকিউ বলপেন, ডেল্টা স্পিনিং, সায়হাম টেক্সটাইল ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।