শুরুতে সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ওঠানামা প্রবণতায় আজ বুধবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। তবে শুরুতে বেড়েছিল সূচক।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৫২ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। প্রথম ২০ মিনিটে সূচক বাড়ে ১৪ পয়েন্ট। এরপর সূচক নিম্নমুখী হয়, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৯২টির দাম বেড়েছে, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ৮১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বিএসসি, নাভানা সিএনজি, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স, কনফিডেন্স সিমেন্ট, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মা প্রভৃতি।