শুরুতে সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সূচকের ওঠানামা প্রবণতায় আজ বৃহস্পতিবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এতে সূচক সামান্য বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৭২ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। তবে বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ১ পয়েন্ট কমে যায়। এরপর আবারও ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ১৬৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭০টির দাম বেড়েছে। কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ১৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে হেইডেলবার্গ সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো, লাফার্জ সুরমা সিমেন্ট, কর্ণফুলী ইনস্যুরেন্স, অ্যাপোলো ইস্পাত, বিআইএফসি, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, বিএসসি প্রভৃতি।