শুরুতে সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক সামান্য কমেছে।


ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪,৩৭২ দশমিক ৮৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমে যায়। তবে বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক গতকালের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে যায়। এভাবেই ওঠানামা করছে সূচক।

এই সময়ে ডিএসইতে ১৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৪৮টির দাম বেড়েছে। কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড এয়ার, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, জেনারেশন নেক্সট ফ্যাশন, গ্রামীণফোন প্রভৃতি।