শুরুতে সূচকের ওঠানামা
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার শুরুতে সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট কমে ৩৭৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ২১ পয়েন্ট কমে যায়। তবে ২৫ মিনিট শেষে সূচক দুই পয়েন্ট বেড়েছিল। এরপর আবার নিম্নমুখী হয় সূচক, যা এখনও অব্যাহত রয়েছে।এই সময়ে ডিএসইতে মোট ১৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৭টিরই দাম বেড়েছে; কমেছে ৪৬টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আপাতত ডিএসইতে লেনদেন মাত্র ১৮ কোটি টাকার।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: পূবালী ব্যাংক, ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, ইউনিক হোটেল, প্রিমিয়ার সিমেন্ট, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পূবালী ব্যাংক, গ্লোবাল হেভি কেমিক্যাল আরগন ডেনিমস।