শুরুতে সূচকের ওঠানামা ডিএসইতে
সপ্তাহের দ্বিতীয় দিন আজ সোমবার শুরুতে সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে। এর আগে একাধিকবার ওঠানামা করে সূচক।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪১৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ৪ পয়েন্ট বেড়ে যায়। বেলা ১১টা ১০ মিনিটে সূচক কমে ৭ পয়েন্ট। এরপর আবার ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৪১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৩টির দাম বেড়েছে, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৫২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, হা ওয়েল টেক্সটাইল, স্কয়ার ফার্মা, হেইডেলবার্গ সিমেন্ট, ন্যাশনাল টিউবস, আলহাজ টেক্সটাইল, এএফসি অ্যাগ্রো, ফার্মা এইড, অ্যামারেল্ড অয়েল প্রভৃতি।