শুরুতে সূচকের ওঠানামা ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের শেষ দিন আজ বৃহস্পতিবার সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচক বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৩৯ পয়েন্টে।

এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক ১৪ পয়েন্ট বেড়ে যায়। তবে বেলা ১১টা ১০ মিনিটে সূচক কমে ১ পয়েন্ট। এর পর আবার ইতিবাচক প্রবণতায় যায় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।

এই সময়ে ডিএসইতে ২২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১২টির দাম বেড়েছে, কমেছে ৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

এই সময় পর্যন্ত ডিএসইতে ৬১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে।

এক ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে লাফার্জ সুরমা সিমেন্ট, আফতাব অটো, ফ্যামিলিটেক্স, স্কয়ার ফার্মা, ন্যাশনাল টিউবস, মার্কেন্টাইল ব্যাংক, হেইডেলবার্গ সিমেন্ট, ইস্টার্ন হাউজিং, বিএসআরএম স্টিল, নাভানা সিএনজি প্রভৃতি।