শুরুতে সূচকের ওঠানামা ডিএসইতে
সূচকের ওঠানামা প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকার শেয়ারবাজারে। বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এতে সূচক সামান্য কমেছে।
ডিএসই সূত্রে জানা যায়, বেলা ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ১ দশমিক ৬৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৩৭৫ দশমিক ২৪ পয়েন্টে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৪ পয়েন্ট বেড়ে যায়। তবে বেলা ১১টা ২০ মিনিটে সূচক গতকালের চেয়ে ১ পয়েন্ট কমে। শুরু থেকে এভাবেই ওঠানামা করছে সূচক।
এই সময়ে ডিএসইতে ১৬৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৫১টির দাম বেড়েছে। কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ২৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, অ্যাপোলো ইস্পাত, গ্রামীণফোন, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো ফার্মা, ইউনাইটেড এয়ার প্রভৃতি।