শুরুতে সূচকের ওঠানামা ঢাকা স্টক এক্সচেঞ্জে
সূচকের ওঠানামা প্রবণতায় আজ মঙ্গলবার লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। তবে সূচক সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক দুই পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৬৬৩ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক কমে তিন পয়েন্ট। তবে আধা ঘণ্টা শেষে সূচক ১১ পয়েন্ট বেড়েছিল। এরপর আবার নিম্নমুখী হয় সূচক, যা এখনো অব্যাহত রয়েছে।
এই সময়ে ডিএসইতে ২৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১১১টির দাম বেড়েছে, কমেছে ৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ৮৫ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে পদ্মা অয়েল, সিঙ্গার বিডি, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসি, স্কয়ার টেক্সটাইল, বিএসসি, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ প্রভৃতি।