শুরুতে সূচকের ওঠানামা স্টক এক্সচেঞ্জে
সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বেলা সাড়ে ১১টায় লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইতে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, তবে সূচক সামান্য কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টায় ডিএসইর ডিএসইএক্স সূচক তিন পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার ৬৯৯ পয়েন্টে।
এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক বাড়ে ১৩ পয়েন্ট। তবে সোয়া ১১টার দিকে সূচক কমে আট পয়েন্ট। এভাবেই ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে ডিএসইতে।
এই সময়ে ডিএসইতে ২৪৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। হাতবদল হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৪টির দাম বেড়েছে, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
এই সময় পর্যন্ত ডিএসইতে ১০২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আলোচ্য সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, গ্রামীণফোন, হেইডেলবার্গ সিমেন্ট, এমজেএলবিডি, মেঘনা পেট্রোলিয়াম, বাটা শু, বেঙ্গল উইন্ডসর, লাফার্জ সুরমা সিমেন্ট, রেনাটা, সেন্ট্রাল ফার্মা প্রভৃতি।