শুরুতেই বড় দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শুরুতেই বড় দরপতন লক্ষ করা যাচ্ছে। আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের বড় পতন হয়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ২.৫৩ শতাংশ বা ৯৭ পয়েন্ট কমে ৩,৭৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ১০৫ পয়েন্ট কমে যায়। সূচক কমার এই প্রবণতা এখনো অব্যাহত রয়েছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ডিএসইতে মোট ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ২০৮টিরই দাম কমেছে। বেড়েছে ছয়টির আর অপরিবর্তিত রয়েছে পাঁচটি প্রতিষ্ঠানের দাম। এ সময় পর্যন্ত ডিএসইতে ৩২ কোটি টাকা লেনদেন হয়েছে।আধা ঘণ্টা মিনিট শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—গ্রামীণফোন, বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, বিকন ফার্মা, ইউসিবিএল, এনবিএল, আফতাব অটো, সোস্যাল ইসলামী ব্যাংক, ফুওয়াং সিরামিকস ও কেয়া কসমেটিকস।