শুরুতেই রপ্তানি কমল চামড়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রপ্তানি কমল চামড়ার
রপ্তানি কমল চামড়ার

টানা কয়েক বছর ধরে বাড়তে থাকা চামড়ার রপ্তানি এবার শুরুতেই ধাক্কা খেয়েছে। চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাসেই কাঁচা ও প্রস্তুত করা চামড়ার রপ্তানি কমে গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাস, অর্থাৎ জুলাইতে চামড়া রপ্তানি হয়েছে তিন কোটি ৭৪ লাখ ডলারের। গত বছরের একই সময়ে এই রপ্তানির পরিমাণ ছিল তিন কোটি ৯৪ লাখ ডলার। ফলে রপ্তানি কমেছে ৫ দশমিক ২৩ শতাংশ। তৈরি পোশাকের বাইরে বাংলাদেশি যেসব পণ্য বিশ্ববাজারে বেশি রপ্তানি হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে চামড়া। গেল ২০১৩-১৪ অর্থবছরে এ দেশ থেকে ৫০ কোটি ৫৫ লাখ ডলারের চামড়া রপ্তানি হয়। রপ্তানি বেড়েছিল আগের বছরের চেয়ে প্রায় সাড়ে ২৬ শতাংশ। ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি হয়েছিল ৩৯ কোটি ৯৭ লাখ ডলারের চামড়া। বাংলাদেশের চামড়ার বড় বাজার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এর মধ্যে বেশি যায় ইতালিতে। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা এবং জাপানেও চামড়ার রপ্তানির পরিমাণ বেশ ভালো।