শুরুতেই সূচক ঊর্ধ্বগামী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণা লক্ষ করা যাচ্ছে। আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানির দাম বেড়েছে। এর ফলে সূচক বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক গত কালের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে ৪৭৯০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্যে আজ লেনদেন শুরু হয়। ১০ মিনিটে সূচক ৫৭ পয়েন্ট বেড়েছিল। তবে এখনও সূচক ইতিবাচক ধারায় রয়েছে। এই সময়ে ডিএসইতে মোট ২২৬টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টিরই দাম বেড়েছে। কমেছে ৬৭টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ১৮৫ কোটি টাকার লেনদেন হয়েছে।এই সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: বিএসসিসিএল, ইউনাইটেড এয়ার, আরএন স্পিনিং, বিকন ফার্মা, বিএসসিসিএল, ইউসিবিএল, তিতাস গ্যাস, সায়হাম কটন, মালেক স্পিনিং, আমরা টেকনোলজিস ও পিপলস লিজিং প্রভৃতি।