শুরুতেই সূচকের ওঠানামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শুরুতে সূচকের ওঠানামা লক্ষ করা যাচ্ছে। বেলা ১১টায় আধা ঘণ্টা শেষে ডিএসইতে লেনদেন হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এর ফলে সূচকও সামান্য বেড়েছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় লেনদেনের আধা ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩২ পয়েন্ট বেড়ে ৪৬৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় আজ লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক গতকালের চেয়ে ১৬ পয়েন্ট বেড়ে যায়। আর ২০ মিনিটে সূচক কমেছিল ৮ পয়েন্ট। এরপর আবার বাড়তে থাকে সূচক।এই সময়ে ডিএসইতে মোট ২১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৩৩টির দাম বেড়েছে, কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আলোচ্য সময়ে স্টক এক্সচেঞ্জটিতে ৬১ কোটি টাকার লেনদেন হয়েছে।এ সময়ে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: যমুনা অয়েল, তিতাস গ্যাস, আমরা টেকনোলজিস, বিএসসিসিএল, সিএমসি কামাল, আরএন স্পিনিং, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও মেঘনা পেট্রোলিয়াম প্রভৃতি।