শুল্ক বৃদ্ধির প্রতিবাদ ইস্পাত ব্যবসায়ীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুল্ক বৃদ্ধি ও উপজাত ইস্পাতকে প্রাইম কোয়ালিটি বা ভালো মানের ইস্পাত হিসেবে শুল্কায়নের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ আয়রন স্টিল ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির অভিযোগ, বাড়তি এ শুল্কায়নের ফলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন। বাড়বে দাম, ক্রেতার ওপর পড়বে চাপ।

গতকাল বুধবার রাজধানীর বংশাল এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ব্যবসায়ীরা। লিখিত বক্তব্যে সংগঠনটির সভাপতি আবুজর গিফারী বলেন, শুল্কায়ন জটিলতা নিরসনের জন্য উচ্চ আদালত ২৩ মার্চ চার সপ্তাহের জন্য স্থগিতাদেশ জারি করেন।

নাম প্রকাশ না করার শর্তে এক কাস্টমস কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত তিনটি চালানের নমুনা পরীক্ষার পর সেগুলো ভালো মানের ইস্পাতের পাত হিসেবে শনাক্ত হয়েছে। এ জন্য শুল্কায়ন করা হচ্ছে ভালো মানের পাত হিসেবে।