প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার রোকেয়া সরণির শেওড়াপাড়াতে ব্রাদার্স ফার্নিচারের শোরুম উদ্বোধন করা হয়েছে। ফার্নিচারের বিশাল সমাহার নিয়ে সাজানো হয়েছে ২৪ হাজার বর্গফুটের মেগা শোরুম। আনুষ্ঠানিকভাবে শোরুমটির উদ্বোধন করেন আইনজীবী সরদার মোহাম্মদ সুরুজ্জামান, চিত্রনায়ক ফেরদৌস এবং চিত্রনায়িকা পূর্ণিমা। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের চেয়ারম্যান হাবিবুর রহমান সরকার, ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াস সরকার, পরিচালক শরিফুজ্জামান সরকার, হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মনিরুল ইসলাম বকশি প্রমুখ। বিজ্ঞপ্তি