শেখ কবির বিআইএর সভাপতি আহসানুল সহসভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি পদে শেখ কবির হোসেন এবং সহসভাপতি পদে আহসানুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন। আজ মঙ্গলবার সর্বসম্মতিক্রমে ২০১৫ ও ২০১৬ সালের জন্য তাঁরা ওই পদে নির্বাচিত হন।

বিআইএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় অ্যাসোসিয়েশনের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ।

শেখ কবির হোসেন বর্তমানে সোনার বাংলা ইনস্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান। তিনি ২০১১-১২, ১৩-১৪ মেয়াদে বিআইএর সভাপতি ছিলেন।
আহসানুল ইসলাম সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মোনা ফিনান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজের চেয়ারম্যান। তিনি গত মেয়াদেও সহসভাপতি ছিলেন।

বিআইএর নির্বাহী কমিটির অন্য সদস্যরা হলেন মাহফুজুর রহমান, আবদুল্লাহ আল মাহমুদ, এ কে এম মনিরুল হক, এম. কামাল উদ্দিন, রুবিনা হামিদ, ফেরদৌস আমিন, তোফাজ্জাল হোসেন, নজরুল ইসলাম, নুরুল আলম চৌধুরী, নাসির উদ্দিন আহমেদ, এ কে এম সরওয়ারদি চৌধুরী, পি কে রায় ও মোহাম্মদ হোসেন খালেদ।