শেভরনের কর্মীদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুজাতিক তেল-গ্যাস উত্তোলনকারী মার্কিন কোম্পানি শেভরন বাংলাদেশের শ্রমিক ও নিরাপত্তা কর্মচারীদের চাকরি স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার শ্রীমঙ্গল চৌমোহনা চত্বরে শেভরন মৌলভীবাজার গ্যাস ফিল্ড অবহেলিত শ্রমিক কর্মচারী-কর্মকর্তাবৃন্দের ব্যানারে এই কর্মসূচি হয়। দাবিগুেলা হলো—বকেয়া বার্ষিক মুনাফা আদায়, প্রতিবছর বার্ষিক বেতন বৃদ্ধি, শ্রমিক কল্যাণ তহবিলের সংযুক্তি, জ্বালানি খনিজ ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের ঝুঁকিভাতা সংযুক্ত, শ্রমিক-কর্মচারীদের বাসস্থান ও যোগাযোগ ভাতা সংযুক্ত করা, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বৈষম্যনীতি দূর, অনাদায়ি ছুটি নগদীকরণ, সাপ্তাহিক ছুটি দুদিন ধার্য, সব শ্রমিক-কর্মচারীকে বিমায় সংযুক্ত করা ও বেতনবৈষম্য দূর।
মৌলভীবাজার প্রতিনিধি