শেয়ার ক্রয়ে অনিয়মের অভিযোগে নোটিশ জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ম্যাকসন্স স্পিনিং মিলস লিমিটেডের অন্যতম পরিচালক মইনউদ্দিন চৌধুরীর স্ত্রী জেবুননাহার মইনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। এসইসির নিয়ম ভঙ্গ করে প্রতিষ্ঠানটির ২,০০,০০০ শেয়ার ক্রয়ে সম্পৃক্ত থাকার অভিযোগে জেবুননাহারকে এসইসি এই নোটিশ দিয়েছে। শেয়ার ক্রয়ে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (অন্তর্বর্তী ক্রয়-বিক্রয় নিষেধাজ্ঞা) আইন, ১৯৯৫-এর (১) এবং (২) নম্বর ধারা লঙ্ঘন করার অভিযোগে তাঁকে এই নোটিশ দেওয়া হয়। সূত্র: ডিএসই।