শেয়ার লেনদেনে কারসাজি, ছয়জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগে ছয় ব্যক্তি এবং তিনটি প্রতিষ্ঠানকে এক কোটি ২০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আজ মঙ্গলবার এসইসির ৪৬৪তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফুওয়াং ফুডস লিমিটেডের শেয়ার লেনদেনে মূল্য কারসাজি করায় আবু সাদাত মো. সায়েমকে ছয় লাখ, আবদুল মুবিন মোল্লাকে ১২ লাখ, মাহমুদা ইয়াসমিনকে ৪০ লাখ ও ড্রিমস হোল্ডিংসকে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।এ ছাড়া আরএন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজি করায় সৈয়দ সিরাজ উদ দৌলাকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লিগাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ার লেনদেনে মূল্য কারসাজি করায় মাহবুবুর রহমানকে ১৫ লাখ ও মো. মুজিবুল হক চৌধুরীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিব্রা ইনফিউশনস লিমিটেডের শেয়ার লেনদেন-সংক্রান্ত সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস রাস্টি সিকিউরিটিজ কনসালট্যান্ট লিমিটেডকে এক লাখ টাকা ও সঠিকভাবে শেয়ারপ্রতি আয় প্রকাশ না করায় লিগাসি ফুটওয়্যার লিমিটেডকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়।