শেয়ারবাজারে আজ সাধারণ সূচক ১৩৭.৬০ পয়েন্ট বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার শেয়ারবাজারে (ডিএসই) আজ সোমবার লেনদেন বেশ বেড়েছে। গতকালের চেয়ে সাধারণ সূচক আজ দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।আজ শেয়ারবাজারের লেনদেন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত, সাধারণ সূচক ১৩৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৩৫৪ পয়েন্টে। আজ শেয়ারবাজারে মোট দুই হাজার ১০৮ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ৪০টির। চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, এবি ব্যাংক, এনবিএল, শাহজালাল ইসলামী ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক।দাম বৃদ্ধিতে শীর্ষ থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো অনলিমা ইয়ার্ন, কেপিসিএল, পদ্মা সিমেন্ট, রূপালী লাইফ ইনস্যুরেন্স ও ফারইস্ট ইসলামী লাইফ ইনসুরেন্স।দাম হ্রাস পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো চট্টগ্রাম ভেজিটেবল, পঞ্চম আইসিবি মিউচুয়াল ফান্ড, দেশ গার্মেন্টস, ইমাম বাটন ও রহিমা ফুড।