শেয়ারবাজারে আজ সাধারণ সূচক ৬৩.৩৯ পয়েন্ট বেড়েছে
ঢাকার শেয়ারবাজারে গত বুধবার সপ্তাহের শেষ দিন লেনদেনে বেশ দরপতন হলেও আজ রোববার এ সপ্তাহের শুরুতে লেনদেন বেড়েছে। আজ দিনের শুরুতে লেনদেন সামান্য বাড়লেও দিন শেষে বেশ বেড়ে যায়।আজ শেয়ারবাজারের লেনদেন শেষ হয়ে যাওয়ার আগ পর্যন্ত, সাধারণ সূচক ৬৩ দশমিক ৩৯ পয়েন্ট থাকলেও তা বেড়ে দাঁড়িয়েছে ৬২১৭ পয়েন্টে। আজ শেয়ারবাজারে মোট দুই হাজার ১২৭ কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৪০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১২৮টির, কমেছে ১১৮টির। চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল।লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, এবি ব্যাংক, বেক্সিমকো, ওয়ান ব্যাংক ও লংকা-বাংলা ফিন্যান্স।দাম বৃদ্ধিতে শীর্ষ পাঁচটি প্রতিষ্ঠান হলো বিডি ওয়েল্ডিং ইলেক্ট্রডস, মিডাস ফিন্যান্সিং, উত্তরা ফিন্যান্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও এক্সিম ব্যাংক।দাম হ্রাস পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো অনলিমা ইয়ার্ন, এইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এইচ আর টেক্সটাইল, বিডি অটোকারস ও রেনউইক যজ্ঞেশ্বর।