শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শেয়ারবাজারে আজ বৃহস্পতিবার সূচক ও লেনদেন কমেছে। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে সূচকও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪১৪৯ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে ডিএসইতে লেনদেন শুরু হয়। তবে কিছুক্ষণের মধ্যে নিম্নমুখী হয় সূচক, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।ডিএসইতে আজ ২৮৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৯৫টির দাম কমেছে; বেড়েছে ৭৪টির আর অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।ডিএসইতে আজ ৬৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৪২ কোটি টাকা কম। গতকাল ডিএসইতে ৭৮৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনিক হোটেল, মেঘনা পেট্রোলিয়াম, বিএসসিসিএল, পদ্মা অয়েল, যমুনা অয়েল, আফতাব অটো, সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, কনফিডেন্স সিমেন্ট প্রভৃতি।ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৮৭১ পয়েন্টে। সিএসইতে আজ ২০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৪টির দাম কমেছে; বেড়েছে ৩৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।সিএসইতে আজ ১০১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩০ কোটি টাকা কম। গতকাল সিএসইতে ১৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।