শেয়ারবাজারে ক্ষতিগ্রস্তদের তালিকা জমাদান ৩০ এপ্রিলের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্তদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করে ৩০ এপ্রিলের মধ্যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেবে বিশেষ স্কিম কমিটি। আজ মঙ্গলবার স্কিম কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সম্মেলন কক্ষে বিশেষ স্কিম প্রণয়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে কমিটির আহ্বায়ক আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. ফায়েকুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানান।ফায়েকুজ্জামান বলেন, ‘গত ১ এপ্রিল ক্ষতিগ্রস্তদের তথ্য জমা দেওয়ার শেষ দিন ছিল। নির্ধারিত সময়ের মধ্যেই প্রায় সব মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউস কমিটির কাছে তথ্য সরবরাহ করেছে। তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করে চূড়ান্ত তালিকা প্রস্তুত করে ৩০ এপ্রিলের মধ্যে এসইসিতে জমা দেওয়া হবে’।এদিকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীরা আইপিওতে কোটা বরাদ্দ পেতে চাইলে কেবল সংশ্লিষ্ট কোটায় আবেদন করতে হবে। কোনো বিনিয়োগকারী একই সঙ্গে সাধারণ ও কোটায় আবেদন করতে পারবেন না বলে আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বিশেষ স্কিম কমিটির প্রধান মো. ফায়েকুজ্জামান জানান।এর আগে স্কিম কমিটি একাধিকবার ক্ষতিগ্রস্তদের তথ্য চায় মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোর কাছে। ওই তথ্যের ভিত্তিতে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হচ্ছে বলেও সূত্র জানায়।এর আগে গত ৫ মার্চ ১০ লাখ টাকার নিচে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ সুদ মওকুফের সিদ্ধান্ত ঘোষণা করে সরকার। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের আইপিওতে ২০ শতাংশ কোটা বরাদ্দেরও সিদ্ধান্ত নেওয়া হয়।গত ২২ নভেম্বর এসইসির চেয়ারম্যান পুঁজিবাজারের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এই আওতায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পুষিয়ে দিতে বিশেষ স্কিম প্রণয়ন কমিটি গঠন করা হয়।