শেয়ারবাজারে দরপতন অব্যাহত
দেশের শেয়ারবাজারে দরপতন অব্যাহত রয়েছে। আজ সোমবার বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে বেশির ভাগ কোম্পানি দর হারিয়েছে। ফলে সূচকের পতন হয়েছে। এ নিয়ে টানা পাঁচ দিন দরপতন ঘটল বাজারে। তবে আজ লেনদেন বেড়েছে দুই বাজারে। ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৪৮ পয়েন্ট কমে ৪,০১০ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা সোয়া ১১টার দিকে সূচক ৫৩ পয়েন্ট বেড়ে যায়। এরপর সূচক নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৭০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ২০২টির দাম কমেছে; বেড়েছে ৪৩টির আর অপরিবর্তিত রয়েছে ২৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এই স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১৫ কোটি টাকায়, যা গতকালের চেয়ে ১৯ কেটি টাকা বেশি।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: সামিট পূর্বাঞ্চল পাওয়ার কোম্পানি, আরগন ডেনিমস, ইউনাইটেড এয়ার, সানলাইফ ইনস্যুরেন্স, ইউনিক হোটেল, জেনারেশন নেক্সট ফ্যাশন, বেক্সিমকো, বিএসসিসিএল ও কেপিসিএল।অন্যদিকে, দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২,৫৫৫ পয়েন্টে। আজ সিএসইতে মোট ১৮৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৫২টির দাম কমেছে; বেড়েছে ২৩টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই স্টক এক্সচেঞ্জে ৪২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা বেশি।