শেয়ারবাজারে ধীরগতির লেনদেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহের প্রথম দিন আজ রোববার সূচকের নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন দুই বাজারেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে ধীর গতি লক্ষ করা গেছে দুই বাজারে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০ পয়েন্ট কমে ৪১২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতির মধ্যে লেনদেন শুরু হয়। ২০ মিনিটে সূচক ১১ পয়েন্ট বেড়েছিল। এরপর সূচকের তীর নিম্নমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে মোট ২৬৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪২টিরই দাম কমেছে। বেড়েছে ৮০টির আর অপরিবর্তিত রয়েছে ৪১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।আজ এই স্টক এক্সচেঞ্জে ১২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২৮ কোটি টাকা কম।দিনের লেনদেন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলো হলো: ইউনাইটেড এয়ার, জেনারেশন নেক্সট ফ্যাশন, বেক্সিমকো, ইউনিক হোটেল, আরএন স্পিনিং, আমরা টেকনোলজিস, ডেল্টা স্পিনিং, এনভয় টেক্সটাইল, যমুনা অয়েল ও প্রাইম ফার্স্ট মিউচুয়াল ফান্ড।দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক গতকালের চেয়ে ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২৬২৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৭৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাত বদল হয়েছে। এর মধ্যে ১১৪টিরই দাম কমেছে। বেড়েছে ৪০টির আর অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের দাম। এই স্টক এক্সচেঞ্জে আজ ১৬ কোটি টাকার শেয়ার দেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে পাঁচ কোটি টাকা কম।